ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহীদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার ত্যাগ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদের সদস্যরা শহীদ বেদিতে ফুল অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।

এরপর প্রধানমন্ত্রী তার স্ত্রী ও কন্যা জায়মার সঙ্গে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।

উল্লেখ্য, ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসহিসেবে পালন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : AMDADUL HOQUE BHUIA

কমেন্ট বক্স