ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সাড়ে তিন মাস পর যুক্তরাজ্যে দূতাবাস স্থাপন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র’ফিলিস্তিনি দূতাবাস আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেছে।
পশ্চিম
লন্ডনে ‘প্যালেস্টাইন মিশন ইন ব্রিটেন’-এর ভবনে চালু হওয়া নতুন দূতাবাসের রাষ্ট্রদূত
হিসেবে দায়িত্ব নিয়েছেন হুসাম জোমলত।
ফিলিস্তিনি
দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধনের হুসাম বলেন, ‘আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী,
পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ প্যালেস্টাইন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন হলো
ব্রিটেনে। ব্রিটেন ২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল।
তারই ফলশ্রুতিতে কূটনৈতিক মিশনটি দূতাবাসে উন্নীত হয়েছে।’
গাজায়
ইসরায়েলের হামলা ও জাতিগত নিধনের প্রেক্ষিতে সে সময় অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা-সহ
আরও কয়েকটি দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। প্রসঙ্গত, ফিলিস্তিনি
স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসের আরাফাতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট
‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’(পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিমতীর
ভূখণ্ড।
২০২৩
সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি
নিহত এবং ১ লাখ ৭১ হাজার ০৬৯ জন আহত হয়েছেন।
AMDADUL HOQUE BHUIA